কুয়েটে দুদিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন শুরু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) দুদিনব্যাপী ইন্টারন্যাশনাল কনফারেন্স অন মেকানিক্যাল, ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড এনার্জি ইঞ্জিনিয়ারিং (আইসিএমআইইই) শীর্ষক আন্তর্জাতিক সম্মেলন শুরু হয়েছে।
গতকাল সোমবার বিশ্ববিদ্যালয়ের মিলনায়তনে এ সম্মেলনের উদ্বোধন করেন বুয়েটের উপাচার্য অধ্যাপক এম এইচ খান। চতুর্থ এ সম্মেলনের আয়োজন করেছে যন্ত্রকৌশল অনুষদ।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সম্মেলন আয়োজক কমিটির চেয়ারম্যান ও যন্ত্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক মিহির রঞ্জন হালদার, সদস্যসচিব ও যন্ত্রকৌশল বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক মো. গোলাম কাদের। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুয়েটের উপাচার্য মুহাম্মদ আলমগীর।