কুয়েটে প্রথম বর্ষ ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) প্রথম বর্ষ বিএসসি ইঞ্জিনিয়ারিং, ব্যাচেলর অব আরবান অ্যান্ড রিজিওনাল প্ল্যানিং (বিইউআরপি) এবং ব্যাচেলর অব আর্কিটেকচার (বিআর্ক) কোর্সের ভর্তি পরীক্ষার ফল গত রোববার প্রকাশিত হয়েছে।
কুয়েটের জনসংযোগ ও তথ্য কর্মকর্তা মনোজ কুমার মজুমদার বলেন, গত রোববার রাতে প্রথম ৫ হাজার ৫৯ জনের নামের মেধাতালিকা প্রকাশ করা হয়। ভর্তি পরীক্ষার ফল ও অন্যান্য তথ্যাদি বিশ্ববিদ্যালয়ের নোটিশ বোর্ড ও ওয়েবসাইটে (www.kuet.ac.bd ও admission.kuet.ac.bd) দেখা যাচ্ছে।