প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পুরকৌশল বিভাগের তৃতীয় বর্ষের ক্লাস নেওয়ার দাবিতে অনশন করেছেন শিক্ষার্থীরা। সকাল আটটায় প্রশাসনিক ও পুরকৌশল ভবনে তালা ঝুলিয়ে দিয়ে ভবনের সামনে বিকেল পাঁচটা পর্যন্ত এ কর্মসূচি পালন করেন তাঁরা।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, গত ৪ এপ্রিল বিভাগের কয়েকজন শিক্ষার্থী এক শিক্ষককে লাঞ্ছিত করেন। ২৭ এপ্রিল তড়িৎ ও ইলেকট্রনিক প্রকৌশল বিভাগের এক শিক্ষককে লাঞ্ছিত করেন বিভাগের কিছু শিক্ষার্থী। এরপর পুরকৌশল বিভাগের এক ছাত্রীকে বহিষ্কারের দাবিতে বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থীদের ক্লাস বর্জন শুরু করেন বিভাগের শিক্ষকেরা।
পুরকৌশল বিভাগের প্রধান শফিউল ইসলাম বলেন, ‘আগামীকাল (আজ সোমবার) একাডেমিক কাউন্সিলের সভায় বিষয়টির সমাধান হবে বলে আমার বিশ্বাস।’