প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) ২০১৬-১৭ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ ভর্তি পরীক্ষার আবেদনপ্রক্রিয়া শুরু হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মুহাম্মদ আলমগীর গতকাল সোমবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের আইআইসিটি দপ্তরে আবেদনপত্র অনলাইনে ফরম পূরণ কার্যক্রম উদ্বোধন করেন। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও তথ্য শাখা সূত্র জানায়, ২৮ সেপ্টেম্বর পর্যন্ত এই প্রক্রিয়া চলবে। ৯ অক্টোবর ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য নির্বাচিত প্রার্থীদের নামের তালিকা প্রকাশ করা হবে। ২৮ অক্টোবর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ভর্তি-সংক্রান্ত তথ্য www.admission.kuet.ac.bd ওয়েবসাইটে পাওয়া যাবে এবং ভর্তি পরীক্ষা-সংক্রান্ত যেকোনো প্রয়োজনে [email protected] ঠিকানায় ই-মেইল করা যাবে। এ বছর সংরক্ষিত পাঁচটি আসনসহ ১ হাজার ৫ জন ছাত্রছাত্রী ভর্তি করা হবে।