কুয়েটে ভর্তি পরীক্ষা কাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ২০১৪-১৫ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ বিএসসি ইঞ্জিনিয়ারিং ও বিইউআরপি কোর্সের ভর্তি পরীক্ষা আগামীকাল শুক্রবার সকাল সাড়ে নয়টা থেকে দুপুর ১২টা পর্যন্ত হবে। চলতি শিক্ষাবর্ষে তিনটি অনুষদের ১১টি বিভাগে মোট ৮১৫টি আসনের বিপরীতে পরীক্ষার্থীর সংখ্যা ৭৯৪২ জন। ভর্তি পরীক্ষা কুয়েটসহ ক্যাম্পাসের কুয়েট হাইস্কুল, টিচার্স ট্রেনিং (টিটি) কলেজ, এইচএসটিটিআই, গভ. ল্যাবরেটরি হাইস্কুল, টেকনিক্যাল ট্রেনিং সেন্টারে (ছাত্র ও ছাত্রী) হবে। আসন ব্যবস্থাপনাসহ ভর্তিসংক্রান্ত সব তথ্য www.admission.kuet.ac.bd ওয়েবসাইটে পাওয়া যাবে এবং অন্যান্য তথ্যের জন্য বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তরের ভর্তি শাখায় (পিএবিএক্স +৮৮০-৪১-৭৬৯৪৬৮, এক্সটেনশন: ১১০, ১৩৬, ১৩৯) যোগাযোগ করা যাবে।