কুয়েটে হয়ে গেল আন্তর্জাতিক সম্মেলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) গতকাল বৃহস্পতিবার যন্ত্রকৌশল অনুষদের আয়োজনে যন্ত্রকৌশল এবং ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড এনার্জি ইঞ্জিনিয়ারিং-বিষয়ক দুই দিনের আন্তর্জাতিক সম্মেলন (আইসিএমআইইই) শেষ হয়েছে।কুয়েট মিলনায়তনে সম্মেলনের আয়োজক কমিটির চেয়ারম্যান ও কুয়েটের যন্ত্রকৌশল অনুষদের ডিন খন্দকার আফতাব হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) সাবেক উপাচার্য এম এইচ খান।বক্তব্য দেন কুয়েটের উপাচার্য মুহাম্মদ আলমগীর, যন্ত্রকৌশল বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ আরিফুল ইসলাম। যুক্তরাষ্ট্র, জাপান, অস্ট্রেলিয়া, মালয়েশিয়া, ভারত, দক্ষিণ কোরিয়া, ইন্দোনেশিয়া, ইরানসহ বিশ্বের প্রায় ১০টি দেশ থেকে শতাধিক খ্যাতনামা গবেষক ও প্রকৌশলী এই সম্মেলনে অংশ নেন।