কুয়েটের ভর্তি পরীক্ষা শুরু ২৮ অক্টোবর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনা প্রকৌশল ও কারিগরি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ২০১৬-১৭ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ ভর্তি পরীক্ষা ২৮ অক্টোবর থেকে শুরু হবে। প্রথম দিন প্রকৌশল ও আরবান এবং আঞ্চলিক পরিকল্পনা বিভাগে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এবার প্রতিটি আসনের জন্য ১৩ জন শিক্ষার্থী পরীক্ষা দেবেন। কুয়েট সূত্র জানায়, বিএসসি প্রকৌশলী ও ব্যাচেলর অব আরবান বিভাগের ১ হাজার ৫টি আসনের বিপরীতে মোট ১২ হাজার ৭১৭ জন শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশ নিচ্ছেন। এ বছর নতুন করে আরও তিনটি বিভাগ খোলা হয়েছে। এই তিন বিভাগে আরও তিন শ শিক্ষার্থী ভর্তির সুযোগ পাবেন। ভর্তি পরীক্ষা মোট ৭টি কেন্দ্রে সকাল সাড়ে ৯টায় শুরু হয়ে দুপুর ১২টা পর্যন্ত চলবে। বাসস