কুয়েটের ৬০ কোটি ৮০ লাখ টাকার বাজেট অনুমোদন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ২০১৬-১৭ অর্থবছরের জন্য ৬০ কোটি ৮০ লাখ টাকার মূল রাজস্ব বাজেট অনুমোদন করা হয়েছে। গতকাল রোববার বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় ওই বাজেট অনুমোদন করা হয়।
চলতি বছরের ১৪ মার্চ অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের অর্থ কমিটির ৩৩তম সভায় বাজেট আকারে ওই পরিমাণ টাকার সুপারিশ করা হয়। গতকাল সিন্ডিকেট সভায় (৫৩তম বিশেষ সভা) তা উপস্থাপন করা হলে অনুমোদন করে সিন্ডিকেট কমিটি। সভায় সভাপতিত্ব করেন কুয়েট উপাচার্য ও সিন্ডিকেট সভাপতি মুহাম্মদ আলমগীর।