প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশে নিযুক্ত কুয়েতের রাষ্ট্রদূত আবদুল্লাতিফ আলী ইব্রাহিম আল মাওয়াস বলেছেন, তাঁর দেশ বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নে বিদ্যুৎ, জ্বালানি, অবকাঠামো ও নদী খননের মতো গুরুত্বপূর্ণ খাতে আরও বিনিয়োগ করতে আগ্রহী। গতকাল রোববার গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করতে গিয়ে তিনি এসব কথা বলেন। খবর বাসসের।বৈঠকে দুই দেশের মধ্যে বাণিজ্য সম্প্রসারণসহ দ্বিপক্ষীয় স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ এ কথা জানান।