কুয়েতে আরও বাংলাদেশি সেনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অপারেশন কুয়েত পুনর্গঠনের (ওকেপি) অংশ হিসেবে বাংলাদেশ সেনাবাহিনীর আরও ৭৫ জন সেনাসদস্য আজ শুক্রবার কুয়েত গেছেন।

আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে বলা হয়, এ পর্যন্ত মোট ১৫ হাজার ৭৫১ জন সেনাসদস্য অপারেশন কুয়েত পুনর্গঠনে অংশ নিয়েছেন।

বর্তমানে চার হাজার ৯৫ জন সেনাসদস্য অপারেশন কুয়েত পুনর্গঠনে কর্মরত আছেন।

আইএসপিআরের পাঠানো ওই বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, কুয়েতকে বৈদেশিক আগ্রাসন থেকে মুক্ত করার জন্য ১৯৯১ সালে উপসাগরীয় যুদ্ধে বহুজাতিক বাহিনীর অধীনে বাংলাদেশ সেনাবাহিনী সরাসরি যুদ্ধে অংশ নিয়েছে যা দুই দেশের মধ্যে ভ্রাতৃত্ব, সৌহার্দ্য ও সম্প্রীতিতে নতুন মাত্রা যোগ করেছে। উপসাগরীয় যুদ্ধের পর থেকে অপারেশন কুয়েত পুনর্গঠনের আওতায় বাংলাদেশ সেনাবাহিনী প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে কুয়েত সরকারকে সহযোগিতা করে আসছে।

বাংলাদেশের উন্নয়ন এবং বিভিন্ন প্রয়োজনে কুয়েতের জনগণ ও সরকার সব সময় পাশে দাঁড়িয়েছে। বন্ধুত্বের হাত বাংলাদেশও প্রসারিত করেছে।

অপারেশন কুয়েত পুনর্গঠনে বাংলাদেশ সেনাবাহিনী অত্যন্ত সুনাম ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করে আসছে।