প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সরকার কুয়েতে বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে এস এম আবুল কালামকে নিয়োগ দিয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয় গতকাল রোববার এক বিজ্ঞপ্তিতে জানায়, এস এম আবুল কালাম একজন বিশিষ্ট ব্যবসায়ী, সমাজকর্মী এবং রাজনৈতিক ব্যক্তিত্ব। পেশাগত জীবনে তিনি চট্টগ্রাম চেম্বার অব কমার্সের সভাপতি এবং অগ্রণী ব্যাংকের পরিচালকের দায়িত্ব পালন করেছেন। তিনি চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ ও চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের সদস্য ছিলেন। বাসস