কুয়েতে মাইন বিস্ফোরণে বাংলাদেশির মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুয়েতে গত শনিবার স্থলমাইন বিস্ফোরণে এক বাংলাদেশি মারা গেছেন। দেশটির আল রাওধাতাইন শহরে এ ঘটনা ঘটে। কুয়েতের ইংরেজি দৈনিক আরব টাইমস গতকাল রোববার এ খবর প্রকাশ করেছে। পত্রিকার খবরে বলা হয়, ওই বাংলাদেশি পশু চরানোর কাজ তত্ত্বাবধান করতেন। শনিবার একটি মাইন বিস্ফোরিত হলে তিনি মারা যান। একজন এশিয়ান ওই ঘটনা দেখে পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে এসে দেখে, মাইনের আঘাতে ওই বাংলাদেশির মাথা ও বুক মারাত্মকভাবে জখম হয়েছে।