কুয়েতের জাতীয় দিবসে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর অভিনন্দন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাষ্ট্রপতি জিল্লুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা কুয়েতের জাতীয় দিবস উপলক্ষে দেশটির আমির ও প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়েছেন। পৃথক দুটি বার্তায় তাঁরা দৃঢ় আস্থার সঙ্গে বলেন, ভ্রাতৃপ্রতিম দুই দেশের মধ্যে বিদ্যমান সম্পর্ক ভবিষ্যতে আরও শক্তিশালী হবে। খবর বাসসের।রাষ্ট্রপতি জিল্লুর রহমান কুয়েতের আমির শেখ সাবাহ আল-আহমাদ আল-জাবের আল-সাবেরের কাছে পাঠানো বার্তায় বলেন, ‘আমি আত্মবিশ্বাসী, বাংলাদেশ ও কুয়েতের মধ্যে বিদ্যমান ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক ভবিষ্যতে আরও গভীর হবে।’ প্রধানমন্ত্রী শেখ হাসিনা কুয়েতের প্রধানমন্ত্রী শেখ নাসের আল-মোহাম্মাদ আল-আহমাদ আল-সাবাহকে পাঠানো বার্তায় বলেন, ‘আমি আস্থাশীল, ভ্রাতৃপ্রতিম দুই দেশের মধ্যে বিদ্যমান সম্পর্ক দুই দেশের পারস্পরিক স্বার্থে ভবিষ্যতে আরও শক্তিশালী ও সংহত হবে।’