কূটনীতিককে ঢাকা ছাড়ার নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কূটনৈতিক সুবিধার অপব্যবহারের মাধ্যমে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে ঢাকায় উত্তর কোরিয়া দূতাবাসের এক প্রথম সচিবকে আজ সোমবারের মধ্যে বাংলাদেশ ছেড়ে যেতে বলা হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তা গতকাল রোববার রাতে প্রথম আলোকে এ তথ্য জানান। সংশ্লিষ্ট ওই কর্মকর্তা জানান, গত মাসে শুল্ক কর্মকর্তারা কমলাপুরের অভ্যন্তরীণ কনটেইনার ডিপোতে (আইসিডি) তল্লাশি চালিয়ে উত্তর কোরিয়া দূতাবাসের ওই প্রথম সচিবের নামে আনা সাড়ে তিন কোটি টাকা মূল্যের সিগারেট ও বৈদ্যুতিক সরঞ্জাম আটক করেন। যথাযথ প্রক্রিয়া অনুসরণ না করে ওই পণ্য আনার অভিযোগে উত্তর কোরিয়ার ওই কূটনীতিকের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পররাষ্ট্র মন্ত্রণালয়কে প্রস্তাব দেয় জাতীয় রাজস্ব বোর্ড।