কূটনীতিককে সংবর্ধনা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশে নিযুক্ত ভারতীয় সহকারী হাইকমিশনার সন্দ্বীপ মিত্র বলেছেন, ছিটমহল বিনিময়ের মতো তিস্তার পানি বণ্টন জটিলতাও দূর হয়ে যাবে। এ জন্য বাংলাদেশের জনগণকে ধৈর্য ধরতে হবে। গতকাল শুক্রবার বিকেলে নওগাঁয় ড্যাফোডিলস স্কুল প্রাঙ্গণে স্থানীয় সাংস্কৃতিক সংগঠন একুশে পরিষদের দেওয়া সংবর্ধনায় তিনি এসব কথা বলেন। একুশে পরিষদের সভাপতি আইনজীবী ডি এম বারির সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন পরিষদের উপদেষ্টা ওহিদুর রহমান, আতাউল হক সিদ্দিক, শরিফুল ইসলাম খান, ময়নুল হক মুকুল প্রমুখ। এর আগে সকালে নওগাঁর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন সন্দ্বীপ মিত্র।
নওগাঁ প্রতিনিধি