কূটনীতিকদের ব্রিফ করছে সরকার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় কূটনীতিকদের ব্রিফ করছে সরকার। দুই বিদেশি নাগরিক হত্যা ও দেশের চলমান পরিস্থিতি নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্যোগে বেলা তিনটায় শুরু হয়েছে এই ব্রিফিং। পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলী ও স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল যৌথভাবে দেশে বিদ্যমান পরিস্থিতিতে বিদেশিদের নিরাপত্তা জোরদারসহ সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপ সম্পর্কে কূটনীতিকদের অবহিত করছেন।
ঢাকায় কর্মরত বিভিন্ন দেশের হাইকমিশনার ও রাষ্ট্রদূত এবং জাতিসংঘসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা এতে যোগ দিয়েছেন। তবে এই ব্রিফিং সম্পর্কে আনুষ্ঠানিকভাবে গণমাধ্যমকে কিছু জানানো হবে কিনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে কিছু বলা হয়নি।