কূটনীতিকদের সঙ্গে খালেদার ইফতার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খালেদা জিয়া । ফাইল ছবি
খালেদা জিয়া । ফাইল ছবি

বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিকদের সঙ্গে ইফতার করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। আজ সোমবার রাজধানীর হোটেল ওয়েস্টিনে কূটনীতিকদের সম্মানে এ ইফতারের আয়োজন করেন বিএনপি চেয়ারপারসন।
ইফতারে কয়েকটি দেশের রাষ্ট্রদূত, হাইকমিশনার, ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি ও আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা অংশ নেন।
এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, আইনজীবীসহ বিএনপিপন্থী বুদ্ধিজীবীরা ইফতারে অংশ নেন।
মার্কিন রাষ্ট্রদূত স্টিফেন ব্লুম বার্নিকাট, ব্রিটিশ হাইকমিশনার অ্যালিসন ব্লেক, নরওয়ের রাষ্ট্রদূত মেরেতো লুনডেমো, কুয়েতের রাষ্ট্রদূত আবদেল মোহাম্মদ এ এইচ হায়াত, সংযুক্ত আরব আমিরাতের সাইদ বিন হাজার আল শাহি, ঢাকায় কূটনীতিক কোরের ডিন মিসরের রাষ্ট্রদূত মাহমুদ ইজ্জাত, পাকিস্তানের সুজা আলম, ফ্রান্সের রাষ্ট্রদূত সোফি অ্যাবট, ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত পিয়েরে মায়াদুন, ফিলিস্তিনের চার্জ দ্য অ্যাফেয়ার্স ইউসুফ রমাদান, ভারতের ডেপুটি হাইকমিশনার আদর্শ শায়ক প্রমুখ ইফতারে অংশ নেন।

ইফতারে বিএনপি নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ, মাহবুবুর রহমান, জমির উদ্দিন সরকার, নজরুল ইসলাম খান, মির্জা আব্বাস, ভাইস চেয়ারম্যান এম মোর্শেদ খান, চেয়ারপারসনের উপদেষ্টা আমীর খসরু মাহমুদ চৌধুরী, রিয়াজ রহমান, সাবিহউদ্দিন আহমেদ, আবদুল আউয়াল মিন্টু, গোলাম আকবর খন্দকার, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক গিয়াস কাদের চৌধুরী, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ প্রমুখ।
এ ছাড়া অধ্যাপক এমাজউদ্দীন আহমদ, মাহবুব উল্লাহ, সাংবাদিক মাহফুজ উল্লাহ, বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর সালেহউদ্দিন আহমেদ, গণস্বাস্থ্য সংস্থার প্রতিষ্ঠাতা ট্রাস্টি জাফরুল্লাহ চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আসিফ নজরুল, অধ্যাপক বোরহানউদ্দিন খান, অধ্যাপক সুকোমল বড়ুয়া, সুপ্রিম কোর্টের আইনজীবী শাহদীন মালিকও উপস্থিত ছিলেন।