কূটনীতিকদের সঙ্গে বিএনপির বৈঠক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধান বিরোধী দল বিএনপির নেতারা ঢাকায় নিযুক্ত ১০টি দেশের রাষ্ট্রদূত ও হাইকমিশনারের সঙ্গে বৈঠক করেছেন। গতকাল রোববার বিকেলে রাজধানীর গুলশানের একটি রেস্টুরেন্টে ওই বৈঠকে নেতারা রাষ্ট্রদূত ও হাইকমিশনারদের সঙ্গে দেশের সর্বশেষ রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। ইউএনবি।দলীয় সূত্র জানায়, বৈঠকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী, দলীয় চেয়ারপারসনের উপদেষ্টা রিয়াজ রহমান ও সাবিহউদ্দিন আহমেদসহ অন্যরা উপস্থিত ছিলেন। তাঁদের সঙ্গে অন্যদের মধ্যে অংশ নেন যুক্তরাষ্ট্র, ইরাক, ডেনমার্ক, নেদারল্যান্ড, ফিলিস্তিন ও ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত এবং যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া ও পাকিস্তানের হাইকমিশনার।