কূটনীতিকদের সম্মানে খালেদা জিয়ার ইফতার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পঞ্চম রোজায় গতকাল মঙ্গলবার ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিকদের সঙ্গে ইফতার করেছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। তিনি গুলশানের একটি হোটেলে কূটনীতিকদের সম্মানে ইফতারের আয়োজন করেন।
ইফতারে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মার্শা স্টিফেন্স ব্লুম বার্নিকাট, যুক্তরাজ্যের হাইকমিশনার রবার্ট গিবসন, ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত পিয়েরে মায়াদু, কানাডার রাষ্ট্রদূত বেনওয়া পিয়েরে লাঘামে, ফ্রান্সের রাষ্ট্রদূত সোফি অবার, ডেনমার্কের রাষ্ট্রদূত আনা ফুগল এসকয়ার, কূটনৈতিক কোরের ডিন ফিলিস্তিনের রাষ্ট্রদূত শাহের মোহাম্মদ, চীনের রাষ্ট্রদূত মা মিংকিয়াং, দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত ইয়ান ইয়ং লি, সৌদি আরবের চার্জ দ্য অ্যাফেয়ার্স খালিদ সুলতান এবং কাতার, রাশিয়া, ভারত, পাকিস্তানসহ বিভিন্ন দেশ ও আন্তর্জাতিক সংস্থার কূটনীতিক-প্রতিনিধিরা অংশ নেন। ইফতারের আগে খালেদা জিয়া কূটনীতিকদের সঙ্গে কুশল বিনিময় করেন।
ইফতারে বিশিষ্টজনদের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এমাজউদ্দীন আহমদ, সাবেক বিচারপতি আবদুর রউফ, বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর সালেহউদ্দিন আহমেদ, গণস্বাস্থ্যকেন্দ্রের প্রতিষ্ঠাতা জাফরুল্লাহ চৌধুরী, আইনজীবী শাহদীন মালিক এবং বিএনপির নেতাদের মধ্যে দলের স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ, এম কে আনোয়ার, বেগম সারোয়ারী রহমান, আবদুল মঈন খান, মাহবুবুর রহমান, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আবদুল আউয়াল মিন্টু, খন্দকার মাহবুব হোসেন, রিয়াজ রহমান, সাবিহ উদ্দিন আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।