কূটনীতিকদের সম্মানে খালেদা জিয়ার ইফতার পার্টি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিদেশি কূটনীতিকদের সম্মানে গতকাল বুধবার ইফতার পার্টির আয়োজন করেছেন বিরোধীদলীয় নেতা বেগম খালেদা জিয়া। রাজধানীর একটি হোটেলে এ ইফতার পার্টির আয়োজন করা হয়। অনুষ্ঠানে কূটনৈতিক কোরের ডিন ফিলিস্তিনি রাষ্ট্রদূত শাহের মোহাম্মদ, মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজীনা, সৌদি আরবের রাষ্ট্রদূত আবদুল্লাহ বিন নাসের আল-বুসাইরিসহ যুক্তরাজ্য, জাপান, ফ্রান্স, চীন, পাকিস্তান, কুয়েত, কাতার, ইন্দোনেশিয়াসহ ৪৭টি দেশের রাষ্ট্রদূত, হাইকমিশনার, মিশনপ্রধানসহ কূটনীতিকেরা উপস্থিত ছিলেন। এ ছাড়া ইউরোপীয় ইউনিয়ন, বিশ্বব্যাংক, ডিএফআইডি, ইউএসএআইডি, জাইকা, ইউএনডিপিসহ বিভিন্ন আন্তর্জাতিক সংগঠনের প্রতিনিধিরা ইফতার পার্টিতে অংশ নেন। ইফতারের পর নৈশভোজেরও আয়োজন করা হয়। ইফতার পার্টিতে অন্যান্যের মধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আর এ গনি, খন্দকার মোশাররফ হোসেন, মওদুদ আহমদ, জমির উদ্দিন সরকার, মাহবুবুর রহমান, এম কে আনোয়ার, আবদুল মঈন খান, মির্জা আব্বাস, আ স ম হান্নান শাহ ও রফিকুল ইসলাম মিয়া, চেয়ারপারসনের উপদেষ্টা রিয়াজ রহমান, সাবিহউদ্দিন আহমেদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য মনিরুজ্জামান মিঞা প্রমুখ উপস্থিত ছিলেন। ইউএনবি।