কূটনৈতিক তৎপরতা জোরদারের আহ্বান রাষ্ট্রপতির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশে আটকে পড়া পাকিস্তানিদের প্রত্যাবাসন এবং ১৯৭১-পূর্ববর্তী সময়ে পাকিস্তানের কাছে পাওনা সম্পদ আদায়ে কূটনৈতিক তৎপরতা আরও জোরদার করার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান। গতকাল বুধবার বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে পাকিস্তানে নবনিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সোহরাব হোসেনের সৌজন্য সাক্ষাতের সময় তিনি এ আহ্বান জানান। খবর বাসস ও ইউএনবির।হাইকমিশনারের সঙ্গে আলাপকালে রাষ্ট্রপতি জিল্লুর রহমান বলেন, ‘পাকিস্তানের সঙ্গে দ্বিপক্ষীয় সব বিষয় আমরা আলোচনার মাধ্যমে বন্ধুত্বপূর্ণ উপায়ে সমাধান করতে চাই।’ তিনি দুই দেশের মধ্যে বিদ্যমান বাণিজ্য ঘাটতি কমানোর ওপর জোর দেন।নবনিযুক্ত হাইকমিশনার তাঁর দায়িত্ব যথাযথভাবে পালন করবেন বলে রাষ্ট্রপতির কাছে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। এ সময় রাষ্ট্রপতির সংশ্লিষ্ট সচিবেরা উপস্থিত ছিলেন।বার্ষিক অডিট প্রতিবেদন পেশমহাহিসাব নিরীক্ষক আহমেদ আতাউল হাকিম গতকাল বঙ্গভবনে রাষ্ট্রপতির কাছে বার্ষিক অডিট প্রতিবেদন পেশ করেছেন। এ সময় রাষ্ট্রপতি জিল্লুর রহমান বলেন, সরকারি অর্থের যথাযথ ব্যবহার নিশ্চিত এবং সরকারি অর্থের অপব্যবহার বা অপচয় রোধকল্পে প্রতিটি ক্ষেত্রে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। সংশ্লিষ্ট সবাইকে এ ক্ষেত্রে সততা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার আহ্বান জানান রাষ্ট্রপতি।