কূটনৈতিক প্রতিবেদনে বিষয়ের গভীরতায় জোর দিতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কূটনৈতিক ও পররাষ্ট্রবিষয়ক প্রতিবেদনকে সমৃদ্ধ করতে গণমাধ্যমকর্মীদের জন্য আয়োজিত দুই দিনের আবাসিক প্রশিক্ষণ গত বুধবার সাভারের হোপ ফাউন্ডেশনে শেষ হয়েছে। স্থানীয় ব্রিটিশ হাইকমিশনের সহযোগিতায় ডিপ্লোমেটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ডিকাব) ও ম্যানেজমেন্ট অ্যান্ড রিসোর্সেস ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ (এমআরডিআই) এই প্রশিক্ষণের আয়োজন করে।সংবাদপত্র ও সম্প্রচারমাধ্যমে কর্মরত ২০ জন কূটনৈতিক প্রতিবেদক এই প্রশিক্ষণে অংশ নেন। বার্তা সংস্থা এপির ব্যুরো প্রধান ফরিদ হোসেন এতে ফ্যাসিলিটেটর ছিলেন। প্রশিক্ষণ দেন সাবেক রাষ্ট্রদূতসহ পেশাদার কূটনীতিক ও জ্যেষ্ঠ সাংবাদিকেরা। এ ছাড়া একটি প্রতীকী সংবাদ সম্মেলনে ব্রিটিশ হাইকমিশন তাদের অভিবাসন নীতিমালা প্রকাশ করে।কর্মশালায় ডেপুটি ব্রিটিশ হাইকমিশনার নিক লো বলেন, ‘দেশের গণতান্ত্রিক প্রক্রিয়া ও উন্নয়নে বাংলাদেশের গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। কূটনৈতিক ও পররাষ্ট্রবিষয়ক প্রতিবেদন তৈরিতে সাংবাদিকদের দক্ষতা বাড়ানোর এ প্রশিক্ষণে সহযোগিতা করতে পেরে আমরা আনন্দিত।’এমআরডিআইয়ের নির্বাহী পরিচালক হাসিবুর রহমান আশা প্রকাশ করেন, প্রশিক্ষণটি কূটনৈতিক সাংবাদিকদের শুধু ঘটনাভিত্তিক প্রতিবেদন করার বদলে গভীরতাধর্মী প্রতিবেদন করায় সহায়তা করবে। তিনি বলেন, বিভিন্ন দূতাবাস এবং সংশ্লিষ্ট সরকারি দায়িত্বে যাঁরা আছেন, তাঁদের সঙ্গে গণমাধ্যমকর্মীদের ব্যবধান কমানো এই প্রশিক্ষণের লক্ষ্য।ডিকাবের সভাপতি রাহীদ এজাজ বলেন, প্রশিক্ষণটি সাংবাদিকদের কূটনৈতিক প্রতিবেদনে বিভিন্ন দিক ও মাত্রা যুক্ত করা এবং গভীরতাধর্মী প্রতিবেদন তৈরিতে সহায়তা করবে। প্রতিবেদন তৈরির সময় জাতীয় স্বার্থকে বিবেচনায় রাখতেও এটি সহযোগিতা করবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। বিজ্ঞপ্তি।