প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানি লিমিটেডের (বিজিএফসিএল) আওতাধীন ব্রাহ্মণবাড়িয়ার তিতাস গ্যাসক্ষেত্রের ২৪ নম্বর কূপের খননকাজ শুরু হয়েছে। গতকাল সোমবার দুপুরে সরাইল উপজেলা সদরের কুট্টাপাড়া এলাকায় খননকাজের উদ্বোধন করা হয়। বিজিএফসিএলের কোম্পানি সচিব মতিউর রহমান জানান, চীনের সিনেপেক ইন্টারন্যাশনাল পেট্রোলিয়াম সার্ভিস করপোরেশন কূপটির খননকাজ করছে। ৩ হাজার ৭১০ মিটার গভীর এই কূপের খননকাজ পাঁচ মাসের মধ্যে শেষ হবে। তখন এ কূপ থেকে দৈনিক ২০-২৫ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহ করা সম্ভব হবে।