কৃতজ্ঞতা মিছিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাবেক সাংসদ এম এম শাহীনকে সিলেটের জনসভায় দলে সমন্বয় করে নেওয়ায় দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও কেন্দ্রীয় নেতাদের অভিনন্দন জানিয়ে কুলাউড়ায় ‘কৃতজ্ঞতা মিছিল’ হয়েছে। গতকাল রোববার বিকেলে কুলাউড়া উপজেলার উত্তরবাজার এলাকা থেকে উপজেলা বিএনপির একাংশের উদ্যোগে এই মিছিল বের করা হয়।
মিছিলটি পৌর শহরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে। মিছিল শেষে এক সমাবেশে বক্তব্য দেন সাবেক সাংসদ এম এম শাহীন, কুলাউড়া উপজেলা বিএনপির একাংশের সভাপতি শওকতুল ইসলাম, সাধারণ সম্পাদক রেদওয়ান খান প্রমুখ।
এম এম শাহীন বলেন, ‘অনেক ত্রুটি-বিচ্যুতি সত্ত্বেও আমাকে দলে সমন্বয় করে কাজ করার সুযোগ দান করায় আমি বেগম খালেদা জিয়া ও বিএনপির কেন্দ্রীয় নেতাদের কাছে কৃতজ্ঞ।’