কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০১০ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের গতকাল শনিবার সংবর্ধনা দিয়েছে অন্বেষা মৌলভীবাজার নামের একটি সংগঠন। এম সাইফুর রহমান মিলনায়তনে আয়োজিত সংবর্ধনা সভায় প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের চিফ হুইপ মো. আবদুস শহীদ। অন্বেষার সভাপতি অধ্যক্ষ কুরেশ খানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন সাংসদ সৈয়দ মহসীন আলী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নেছার আহমদ প্রমুখ।