কৃতী ফুটবলার হামিদকে বাঁচাতে এগিয়ে আসুন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাইবান্ধার একসময়ের কৃতী ফুটবলার আবদুল হামিদ (৫৫) বোন-ক্যানসারে আক্রান্ত। চার মাস ধরে তিনি ঢাকার ডেল্টা হাসপাতালে চিকিৎসাধীন। চিকিৎসার খরচ চালাতে গিয়ে সহায়-সম্বল সবই হারিয়েছেন। আবদুল হামিদের স্ত্রী নুরী বেগম জানান, বর্তমানে তাঁর স্বামীর চিকিৎসার জন্য সাত লাখের বেশি টাকার প্রয়োজন। এই টাকা জোগাড় করা তাঁদের পক্ষে সম্ভব নয়। তাই নুরী বেগম স্বামীকে বাঁচাতে সমাজের হৃদয়বান মানুষের কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন। সাহায্য পাঠানোর ঠিকানা মো. আবদুল হামিদ, হিসাব নম্বর: ১৩৮১০৩১২৯৩৯৩, ডাচ্-বাংলা ব্যাংক লিমিটেড, গাজীপুর চৌরাস্তা শাখা। গাইবান্ধা প্রতিনিধি