প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ন্যাশনাল ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজির (এনআইইটি) নবীণবরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা গত ৩১ আগস্ট নারায়ণগঞ্জে অনুষ্ঠিত হয়েছে। এনআইইটির চেয়ারম্যান প্রকৌশলী আবদুল আজিজের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান হিসেবে উপস্থিত ছিলেন সাংসদ নজরুল ইসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রূপগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মীর আবদুল আলীম। অনুষ্ঠানে ৭০০ ছাত্রছাত্রীকে বরণ করে নেওয়া হয়। ৭৫ জন কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার দেওয়া হয়। সবশেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিজ্ঞপ্তি