কৃতী শিক্ষার্থী সংবর্ধনা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নড়াইল সদর উপজেলার গোবরা পার্বতী বিদ্যাপীঠের ৬০ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে। গতকাল শুক্রবার বেলা ১১টায় তাদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন খুলনা বিভাগীয় কমিশনার মো. আব্দুস সামাদ। ২০১৫ সালে জেএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ৪৪ জন এবং ২০১৬ সালে এসএসসিতে জিপিএ-৫ পাওয়া ১৬ জন শিক্ষার্থীকে সম্মাননা জানানো হয়। বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি শৈলেন্দ্রনাথ সাহা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। বক্তব্য দেন জেলা প্রশাসক হেলাল মাহামুদ শরীফ, জেলা শিক্ষা কর্মকর্তা নরেশ চন্দ্র দাশ, ইউএনও মোছাম্মাত নাছিমা খাতুন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রশিদ প্রমুখ।