কৃতী শিক্ষার্থী সংবর্ধনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার শেরপুর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডে পিইসি ও জেএসসি পরীক্ষায় উত্তীর্ণ ৭১ জন কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে। গত মঙ্গলবার সন্ধ্যায় শহরের উলিপুর এলাকায় জেলা পরিষদ মিলনায়তনে ওয়ার্ড কাউন্সিলর রেজাউল করিম এ অনুষ্ঠানের আয়োজন করেন। অনুষ্ঠানে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মজিবর রহমান, শেরপুর পৌরসভার মেয়র আবদুস সাত্তার, শেরপুর থানার পরিদর্শক (তদন্ত) বুলবুল ইসলাম, শেরপুর ডি জে হাইস্কুলের প্রধান শিক্ষক আকতার উদ্দিন, কল্যাণী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক সুদেব কুমার পাল প্রমুখ উপস্থিত ছিলেন।