কৃতী শিক্ষার্থীদের এড এক্সেলের পুরস্কার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রিটিশ কাউন্সিলের সহযোগিতায় এ বছর দ্বিতীয়বারের মতো ২০১৩ সালের আন্তর্জাতিক জিসিএসই ও জিসিই ‘এ’ লেভেল পরীক্ষার কৃতী শিক্ষার্থীদের পুরস্কৃত করেছে এড এক্সেল। সম্প্রতি বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এক অনুষ্ঠানের মাধ্যমে এ পুরস্কার প্রদান করা হয়। বিভিন্ন বিভাগে প্রায় ৩৯৮ শিক্ষার্থীকে দেওয়া হয় এ পুরস্কার। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা গওহর রিজভী। অনুষ্ঠানে উপ-ব্রিটিশ হাইকমিশনার নিক লো, ব্রিটিশ কাউন্সিলের ভারপ্রাপ্ত পরিচালক ব্রেনডন ম্যাকশেরি, পিয়ারসনের আঞ্চলিক পরিচালক সাইমন ইয়ং, ব্রিটিশ কাউন্সিলের কান্ট্রি এক্সামিনেশন ম্যানেজার দীপ অধিকারী, এড এক্সেল বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার সাইদুর রাহমান ও রিজিওনাল ডেভেলপমেন্ট ম্যানেজার আবদুল্লাহ লিটন প্রমুখ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।