কৃতী শিক্ষার্থীদের নাম নিবন্ধন চলছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম আলো ও মুঠোফোন কোম্পানি রবির উদ্যোগে সারা দেশে এবারের এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হচ্ছে। সংবর্ধনায় অংশগ্রহণে ইচ্ছুক শিক্ষার্থীদের নাম নিবন্ধন করতে হলে রেজিস্ট্রেশন কার্ড ও নম্বরপত্র সঙ্গে করে আনতে হবে। নম্বরপত্রের ফটোকপির অপর পৃষ্ঠায় শিক্ষার্থীর নাম, প্রতিষ্ঠান ও বাবা-মায়ের নাম পরিষ্কার বাংলায় লিখে জমা দিতে হবে।মুন্সিগঞ্জ: ২৬ জুলাই সকাল ১০টায় শিল্পকলা একাডেমী মিলনায়তনে সংবর্ধনা অনুষ্ঠান হবে। সংবর্ধনার দিন সকাল নয়টায় শিল্পকলা একাডেমীতে উপস্থিত হয়ে নাম নিবন্ধন করতে হবে। বিস্তারিত জানতে ০১৮২৩-০৬২৮১০, ০১৭১১-১৮১৩৮৭ নম্বরে যোগাযোগ করা যেতে পারে।সিলেট: ৩ আগস্ট নগরের সিলেট অডিটোরিয়ামে সংবর্ধনা অনুষ্ঠান হবে। গতকাল মঙ্গলবার থেকে নাম নিবন্ধন শুরু হয়েছে, চলবে ৩০ জুলাই পর্যন্ত। প্রথম আলোর আঞ্চলিক কার্যালয়ে (মনির ম্যানশন, তৃতীয় তলা, বারুতখানা, ডাচ্-বাংলা ব্যাংকের পাশে) নাম নিবন্ধন করা যাবে। বিস্তারিত জানতে ০১৮২৩-০৬২৮০১, ০১৭১৭-৮৭০৫৮৬ নম্বরে যোগাযোগ করা যেতে পারে।নেত্রকোনা: ৩০ জুলাই শহরের মোক্তারপাড়ার মহুয়া মিলনায়তনে সংবর্ধনা অনুষ্ঠান হবে। গতকাল থেকে নাম নিবন্ধন শুরু হয়েছে, চলবে ২৮ জুলাই পর্যন্ত। ৬৮৮/০১ মোক্তারপাড়ায় নাম নিবন্ধন চলছে। বিস্তারিত জানতে ০১৮২৩-০৬২৮৪৪, ০১৭১৩-০৬৭৬৯২ নম্বরে যোগাযোগ করা যেতে পারে।