কৃতী শিক্ষার্থীদের পুরস্কার দিল দ্য ডেইলি স্টার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইংরেজি মাধ্যমে কৃতিত্বপূর্ণ ফলাফল করা শিক্ষার্থীদের পুরস্কৃত করেছে ইংরেজি দৈনিক ‘দ্য ডেইলি স্টার’। রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী জাতীয় ইনডোর স্টেডিয়ামে আজ শনিবার ২০১৪-২০১৫ শিক্ষাবর্ষে ‘ও’ এবং ‘এ’ লেভেলে কৃতিত্ব দেখানো এই শিক্ষার্থীদের পুরস্কৃত করা হয়। ছবি: প্রথম আলো
ইংরেজি মাধ্যমে কৃতিত্বপূর্ণ ফলাফল করা শিক্ষার্থীদের পুরস্কৃত করেছে ইংরেজি দৈনিক ‘দ্য ডেইলি স্টার’। রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী জাতীয় ইনডোর স্টেডিয়ামে আজ শনিবার ২০১৪-২০১৫ শিক্ষাবর্ষে ‘ও’ এবং ‘এ’ লেভেলে কৃতিত্ব দেখানো এই শিক্ষার্থীদের পুরস্কৃত করা হয়। ছবি: প্রথম আলো

ইংরেজি মাধ্যমে কৃতিত্বপূর্ণ ফলাফল করা শিক্ষার্থীদের পুরস্কৃত করেছে ইংরেজি দৈনিক ‘দ্য ডেইলি স্টার’। ২০১৪-২০১৫ শিক্ষাবর্ষে ‘ও’ এবং ‘এ’ লেভেলে কৃতিত্ব দেখানো এই শিক্ষার্থীদের পুরস্কৃত করতে রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী জাতীয় ইনডোর স্টেডিয়ামে আজ শনিবার এবারের আয়োজন করা হয়। ১৭তম এই আয়োজনে ‘দ্য ডেইলি স্টার’ প্রায় দুই হাজার শিক্ষার্থীকে সনদ ও পদক দিয়েছে। 

অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন শিক্ষাবিদ ও লেখক অধ্যাপক মুহম্মদ জাফর ইকবাল। তিনি বলেন, বিখ্যাত বিজ্ঞানী নিউটন খুব মেধাবী ছিলেন না। কিন্তু তিনি বিখ্যাত হয়েছিলেন কারণ তিনি চিন্তা করতেন। যেকোনো বিষয়ে চিন্তা করতে হবে যাতে মগজের নিউরনগুলোর মধ্যে বেশি সংযোগ ঘটে। এই শতাব্দীর সবচেয়ে বড় সম্পদ হলো জ্ঞান। শিক্ষার্থীরা যদি লেখাপড়া করে তবে বাঙালি জাতি হবে সবচেয়ে জ্ঞানী জাতি।
‘ডেইলি স্টার’-এর সম্পাদক মাহফুজ আনাম বলেন, শিক্ষার্থীদের ব্যক্তিগত অর্জন যেমন প্রয়োজন তেমনি দেশের, জাতির সাফল্যও প্রয়োজন। দেশকে বিশ্ব না চিনলে নিজের বিখ্যাত হওয়া পূর্ণতা পায় না। জীবনে সফল হতে হলে দৃষ্টিভঙ্গি বিস্তৃত হওয়া প্রয়োজন। ধর্মীয় সহনশীলতা ও পারস্পরিক শ্রদ্ধাবোধের মতো বিষয়গুলো পরিবার থেকে শিক্ষা পেতে হবে।
বক্তব্যের মাঝে মাঝেই শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয় পদক ও সনদ। অনুষ্ঠানে মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নেয় এবিসি ইন্টারন্যাশনাল স্কুল, বিএএফ শাহিন ইংলিশ মিডিয়াম স্কুল, বাংলাদেশ ইন্টারন্যাশনাল টিউটোরিয়ালস, মাস্টারমাইন্ড স্কুল ও স্কলাসটিকা।
অনুষ্ঠানে ইনডিপেনডেন্ট বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এম ওমর রহমান, ব্র্যাক ব্যাংকের হেড অব কমিউনিকেশন জারা জেবিন মাহবুব, নটিংহ্যাম বিশ্ববিদ্যালয়ের মালয়েশিয়া ক্যাম্পাসের ডিন জশোয়া ইয়েপ, এডেক্সেলের কান্ট্রি ম্যানেজার সাইদুর রহমান, আইডিপির কান্ট্রি ডিরেক্টর রবি চন্দ্রন বক্তব্য দেন।