কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার কেরানীগঞ্জ উপজেলার জিঞ্জিরা ইউনিয়নের ২০০৯ সালে প্রাথমিক সমাপনী পরীক্ষায় বৃত্তি পাওয়া শিক্ষার্থীদের গতকাল শনিবার সকালে সংবর্ধনা দেওয়া হয়েছে। জিঞ্জিরা রসুলপুর এলাকার স্কুল অব লিটল ফ্লাওয়ারের উদ্যোগে বিদ্যালয় প্রাঙ্গণে এই সংবর্ধনার আয়োজন করা হয়। সংবর্ধনা অনুষ্ঠানে স্কুল অব লিটল ফ্লাওয়ারের প্রধান শিক্ষক আবুল কাশেম সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে নয়জন কৃতী শিক্ষার্থীর প্রত্যেককে ক্রেস্ট ও এক হাজার টাকার প্রাইজবন্ড দেওয়া হয়।