কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় গতকাল শনিবার গোলজার হোসেন শিক্ষাবৃত্তি পরিষদের উদ্যোগে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান করা হয়েছে। উপজেলা পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠানে ৪৯ জন শিক্ষার্থীকে বৃত্তি ও সনদ দেওয়া হয়। প্রধান অতিথি ছিলেন কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলন। শাহাদৎ হোসেনের সভাপতিত্বে বক্তব্য দেন অধ্যক্ষ আবুল হোসেন ওয়ায়সী, ছড়াকার আলম তালুকদার, উপজেলা পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম খান, উপজেলা নির্বাহী কর্মকর্তা হাবিবুর রহমান প্রমুখ।