কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে জুঁই খেলাঘর আসর নামের একটি সংগঠন। গতকাল শনিবার ফিরিঙ্গিবাজার নগর কমিউনিটি সেন্টারে এ সংবর্ধনা অনুষ্ঠান হয়।সংবর্ধিত ৩৫০ জন শিক্ষার্থীর হাতে শুভেচ্ছা স্মারক তুলে দেন প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আফছারুল আমীন এবং খেলাঘর চট্টগ্রাম মহানগর সভাপতি ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক গাজী সালেহ উদ্দিন। সদ্য প্রকাশিত পিএসসি, জেএসসি, এসএসসি ও এইচএসসি পরীক্ষায় যারা ভালো ফল অর্জন করেছে, তাদের এ সংবর্ধনা দেওয়া হয়।