প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দিনাজপুর জিলা স্কুল প্রাঙ্গণে গতকাল রোববার ২০১৪ সালের এসএসসি পরীক্ষায় সদর উপজেলার বিভিন্ন স্কুল ও মাদ্রাসা থেকে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম। এ সময় ইকবালুর রহিম মেধাবী শিক্ষার্থীদের রাজনীতি ও শিক্ষকতা পেশায় উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আহমদ শামীম আল রাজী। বিশেষ অতিথি ছিলেন দিনাজপুর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান আলাউদ্দিন মিয়া ও পুলিশ সুপার রুহুল আমিন। আরও উপস্থিত ছিলেন দিনাজপুর জিলা স্কুলের প্রধান শিক্ষক শাহিন আকতার, দিনাজপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক চন্দ্র শেখর ভট্টাচার্য্য, কলেজিয়েট স্কুল ও কলেজের অধ্যক্ষ হাবিবুল ইসলাম প্রমুখ।