কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের জুড়ী উপজেলায় গতকাল শুক্রবার চা-জনগোষ্ঠীর কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। উপজেলার ছোট ধামাই এলাকার ‘শিলা মেধাবৃত্তি প্রকল্প’ এ সংবর্ধনা দেয়। বেলা ১১টার দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে প্রকল্পের সাধারণ সম্পাদক বিজয় রুদ্রপালের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কিশোর রায় চৌধুরী। অনুষ্ঠানে ২০১১, ২০১২ ও ২০১৩ সালের জেএসসি, এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া মৌলভীবাজারের ৯২টি চা-বাগানের শ্রমিক পরিবারের ১৩৮ জন শিক্ষার্থীকে ক্রেস্ট, সনদ ও অভিধান দেওয়া হয়।