কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দিনাজপুরের বিরল উপজেলায় ২০১৪ সালের উচ্চমাধ্যমিক ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। গতকাল রোববার পুনর্ভবা টেনিক্যাল অ্যান্ড বিএম কলেজ প্রাঙ্গণে এ অনুষ্ঠান হয়। ওই কলেজের পক্ষ থেকে এ সংবর্ধনার আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিক্ষাপ্রতিষ্ঠানটির সাংগঠনিক কমিটির সভাপতি ও গাজীপুরের জেলা প্রশাসক মো. নুরুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আহমদ শামীম আল রাজী। বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (উপসচিব) সত্যেন্দ্র কুমার সরকার, স্থানীয় সরকার দিনাজপুরের উপপরিচালক (উপসচিব) মো. হামিদুল হক প্রমুখ। অনুষ্ঠানে জিপিএ-৫ পাওয়া ৪১ শিক্ষার্থীকে ক্রেস্ট ও সনদ দেওয়া হয়।