কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে পিইসি, জেএসসি, এসএসসি ও এইচএসসিতে জিপিএ-৫ পাওয়া ৮৫৯ জন শিক্ষার্থীকে বাংলাদেশ মণিপুরি আদিবাসী ফোরামের উদ্যোগে সংবর্ধনা দেওয়া হয়েছে। গতকাল শুক্রবার বেলা ১১টায় আদমপুর ইউনিয়নের দয়ময় সিংহ উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে এ সংবর্ধনা অনুষ্ঠান হয়। বাংলাদেশ মণিপুরি আদিবাসী ফোরামের সভাপতি আবদুল মজিদের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. আমিনুল হক ভূঁইয়া। বিশেষ অতিথি ছিলেন পুলিশের সাবেক অতিরিক্ত আইজি সৈয়দ বজলুল করিমসহ রিয়াজ ওয়াহিদ, আবুল কালাম, শারমীন রহমান, রসময় সিংহ প্রমুখ। অনুষ্ঠানে জিপিএ-৫ পাওয়া প্রত্যেক শিক্ষার্থীকে একটি করে সনদ, কলম ও বই দেওয়া হয়।