কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী ইউনিয়নের গরিব মেধাবী শিক্ষার্থীদের আর্থিক সহায়তা প্রদান, কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান স্থানীয় ইউনিয়ন পরিষদ (ইউপি) মাঠে হয়েছে। গতকাল শুক্রবার বুড়িমারী ইউনিয়নের বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীদের সংগঠন আলো সন্ধানের উদ্যোগে এর আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন সন্ধানের সভাপতি সাইদুর রহমান।