কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার প্রাথমিক, মাধ্যমিক ও মাদ্রাসা পর্যায়ের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। গতকাল বুধবার উপজেলা পরিষদ চত্বরে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গোলাম মো. শাহনেওয়াজ এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আক্কেলপুর উপজেলা চেয়ারম্যান কামরুজ্জামান কমল। এতে বক্তব্য দেন পৌর মেয়র আলমগীর চৌধুরী এবং উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম মাহফুজ চৌধুরী। উপজেলার ১১৪টি শিক্ষাপ্রতিষ্ঠানের ৪৩৮ জন কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়।