কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লালমনিরহাট জেলা পরিষদের উদ্যোগে এবার এসএসসি ও দাখিল (২০১৫) পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া ৬২৪ জন শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে। গতকাল পরিষদ মিলনায়তনে জেলা পরিষদের প্রশাসক মতিয়ার রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. মোতাহার হোসেন, সংরক্ষিত আসনের নারী সাংসদ সফুরা বেগম, লালমনিরহাট জেলা ও দায়রা জজ মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী, নায়েমের মহাপরিচালক হামিদুল হক, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রেজাউল আলম, অতিরিক্ত পুলিশ সুপার শাহাদত হোসেন উপস্থিত ছিলেন।