কৃতী শিক্ষার্থীরা সংবর্ধিত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মৌলভীবাজারের বড়লেখায় রোকেয়া খাতুন লাইসিয়াম বিদ্যালয়ের পিইসি, জেএসসি ও এসএসসি পাস করা ১৩১ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছে। গতকাল শনিবার দুপুরে স্কুল প্রাঙ্গণে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্কুল পরিচালনা কমিটির সভাপতি নগেন্দ্র চন্দ্র দেবনাথ। জয়নাল আবেদীন ও বিজয় ভূষণ দাসের যৌথ সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন সিলেট শিক্ষা বোর্ডের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এ কে এম গোলাম কিবরিয়া তাপাদার। বিশেষ অতিথির বক্তব্য দেন স্কুলের প্রতিষ্ঠাতা সভাপতি আনোয়ারুল আলম চৌধুরী, নায়েমের উপপরিচালক স্বপন চন্দ্র নাথ, বড়লেখা পৌরসভার মেয়র আবুল ইমাম মো. কামরান চৌধুরী, অভিভাবক লিটন শরীফ, প্রভাষক মোশারফ হোসেন সবুজ প্রমুখ।