কৃতী সংবর্ধনা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুনামগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির উদ্যোগে গতকাল শনিবার ২০১৩ সালে জেলার এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। শহরের একটি কমিউনিটি সেন্টারে এ অনুষ্ঠান হয়। চেম্বারের সভাপতি খায়রুল হুদার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন সুনামগঞ্জ ৮ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আজিজুল ইসলাম, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আবুল কালাম প্রমুখ। অনুষ্ঠানে ৯৬ জনের হাতে ক্রেস্ট ও উপহার তুলে দেওয়া হয়। সুনামগঞ্জ অফিস