কৃতী সংবর্ধনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুন্সিগঞ্জে প্রাথমিক সমাপনী ও জেএসসি পরীক্ষায় বৃত্তিপ্রাপ্ত ছাত্রছাত্রীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। পাশাপাশি সুন্দর হস্তাক্ষর প্রতিযোগিতায় বিজয়ী ছাত্রছাত্রীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। গতকাল দুপুর ১২টায় শহরের উপকণ্ঠ মুক্তারপুরের পঞ্চসার আইডিয়াল ইনস্টিটিউটে এ অনুষ্ঠান হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক সায়লা ফারজানা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি আনোয়ার হোসেন। বক্তব্য দেন এএসপি (ট্রাফিক) আবু বক্কর সিদ্দিকসহ শিক্ষক ও শিক্ষার্থীরা। পরে কৃতী ছাত্রছাত্রীদের মধ্যে ক্রেস্ট ও সনদ বিতরণ করা হয়।
মুন্সিগঞ্জ প্রতিনিধি