কৃতী সংবর্ধনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এইচএসসি ও আলিম পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত চাঁদপুর-কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া জেলার কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দেবে বৃহত্তর কুমিল্লার ইতিহাস, ঐতিহ্য সংরক্ষণ ফাউন্ডেশন। ঢাকায় দেওয়া এই সংবর্ধনায় অংশ নিতে আগ্রহী শিক্ষার্থীদের ২০ নভেম্বরের মধ্যে সংগঠনের চেয়ারম্যান মাহবুবুর রহমান অথবা মহাসচিব মফিজুর রহমান খান বরাবর জিসিএইচপিএফ, ৮৫/১/এ পুরানা পল্টন লাইন
(৫ম তলা), ঢাকা-১০০০ ঠিকানায় আবেদন করতে হবে। [email protected] ই-মেইলেও আবেদন করা যাবে। প্রয়োজনে যোগাযোগ: ০১৭১৩০০৩৫০৬ ও ০১৮১৭১০৫৪৫৩। আবেদনের সঙ্গে এক কপি পাসপোর্ট সাইজের ছবি, ইন্টারনেটে প্রাপ্ত ফলাফলের ফটোকপি, শিক্ষার্থীর বর্তমান ও স্থায়ী ঠিকানা ও ফোন নম্বর পাঠাতে হবে। বিজ্ঞপ্তি।