কৃতী সংবর্ধনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুড়িগ্রাম জেলা প্রশাসনের উদ্যোগে গতকাল শনিবার কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। জেলা প্রশাসন শিক্ষা সহায়তা ট্রাস্ট পরিচালনা বোর্ড সকালে কুড়িগ্রাম যুব উন্নয়ন ভবনের হলরুমে এ সংবর্ধনা দেয়। অনুষ্ঠানে রংপুরের বিভাগীয় কমিশনার কাজী হাসান আহমেদ প্রধান অতিথি ছিলেন। জেলা প্রশাসক খান মো. নুরুল আমিন সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া ৯২ জন ও ষষ্ঠ থেকে দশম শ্রেণির ৮ জনকে অর্থ, সনদ ও বই দেওয়া হয়। কুড়িগ্রাম অফিস