কৃতী সংবর্ধনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারে কমলগঞ্জ উপজেলার আদমপুর ইউনিয়নে পাইওনিয়ার কিন্ডারগার্টেন স্কুলে গতকাল রোববার কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। স্কুল ব্যবস্থাপনা কমিটির সভাপতি মো. সমীজ মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান-১ তফাদার রিজুয়ানা ইয়াসমিন। বিশেষ অতিথি ছিলেন সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা মনোরমা দেবী, শিক্ষাবিদ গোপেশচন্দ্র দেবনাথ, আদমপুর ইউপির সাবেক চেয়ারম্যান সাব্বির আহমদ ভূঁইয়া, সাংবাদিক শাব্বির এলাহী, উপজেলা প্রাথমিক প্রধান শিক্ষক সমিতির সম্পাদক মোশাহীদ আলী প্রমুখ। কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি