কৃতী সংবর্ধনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেরপুরের নালিতাবাড়ী পৌর শহরের শহীদ মুক্তিযোদ্ধা মঞ্চে ঢাকার নালিতাবাড়ী সমিতির উদ্যোগে এসএসসি, এইচএসসি ও দাখিল পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা দেওয়া হয়েছে। গত বুধবার সন্ধ্যায় সমিতির সভাপতি প্রকৌশলী বিশ্বজিত দের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন শিক্ষাবিদ অধ্যাপক এনায়েত আলী। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক তাফাজ্জল হোসেন, পিডিবির সাবেক চেয়ারম্যান ওহাব খান, আনোয়ার গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের পরিচালক এম এ হান্নান প্রমুখ।