কৃতী সংবর্ধনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২৫২ কৃতী শিক্ষার্থীর মাঝে ক্রেস্ট ও সনদ বিতরণ করেছে নোয়াখালীর অহিদা করিম ফাউন্ডেশন (একেএফ)। ২০১৪ সালে ফাউন্ডেশন আয়োজিত এক মেধা যাচাই পরীক্ষায় এসব শিক্ষার্থী উত্তীর্ণ হয়। এ উপলক্ষে একেএফ গতকাল শুক্রবার নোয়াখালী পৌর মিলনায়তনে এক অনুষ্ঠানের আয়োজন করে। ফাউন্ডেশনের চেয়ারম্যান আবদুর রহিমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা শিক্ষা কর্মকর্তা আজিজুল হক। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক আবদুল কাইয়ুম মাসুদ, হরিনারায়ণপুর ইউনিয়ন উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক এ বি এম আবদুল আলিম প্রমুখ।